
গাজীপুরে নানা আয়োজনে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
মোঃ আবু সালেক ভূইয়া :
গাজীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আশারতরী প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৯ অক্টোবর) নগরীর ২৭ নং ওয়ার্ড পূর্ব চান্দনা (রেলাইনের পশ্চিমপাশে) এলাকায় দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাদাছড়ি ও সেলাইমেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাদাছড়ি বিতরণ করেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী হান্নান মিয়া হান্নু। আশারতরী প্রতিবন্ধী সংস্থার সভাপতি এস.কে জিকরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোসা আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার, গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান, আশারতরী প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম আলম, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, ব্যবসায়ী নুর হোসেন নুরানী, ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন, ঠিকাদার মোঃ সফিকুল ইসলাম সফি। এসময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা গাজীপুর জেলার প্রেসিডেন্ট মোঃ নাজমুল হোসাইন ফারুক, আশার তরী প্রতিবন্ধী সংস্থার সহ সভাপতি মোঃ সানাউল্লাহ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, মহিলা সম্পাদিকা মোসাম্মৎ মর্জিনা বেগম, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ ফিরোজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অন্ধরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে কাজে লাগালে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রস্তাব করেন তারা। আলোচনা শেষে দুই শতাধিক দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মাঝে খাবার, সাদাছড়ি, ২ জনকে সেলাই মেশিন বিতরণ হয়। দৃষ্টিহীন শিল্পীদেও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page