
নিজস্ব প্রতিবেদক :
মিরপুর ১১ নং এলাকার নান্নু মার্কেট ও পি.এম শপিং সেন্টারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা জনাব আমিনুল হক।
সভায় তিনি স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও দোকান মালিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মার্কেটের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
জনাব আমিনুল হক বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। তাদের নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিএনপি সর্বদা জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে থাকবে।”
এসময় তিনি কয়েকজন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান করেন, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। উপস্থিত উদ্যোক্তারা তাঁর এই মানবিক ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page