
নিজস্ব প্রতিনিধি :
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন রোগী এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এনআইবিপিএস-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, এর আগে ৩১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ইনস্টিটিউটে ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই মাইলস্টোন স্কুল ও কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হয়েছেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page