
সাইমন :
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে জ/বাই করে হ/ত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উ'ত্তে'জনা ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের একটি গ্রামের পুকুরপাড়ে ওই শিক্ষার্থীর লা'শ উদ্ধার করে পুলিশ। নি/হত শিক্ষার্থীর নাম মো. রাফি (১৪)। তিনি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৯টার দিকে গ্রামের পুকুরপাড়ে তার লা'শ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা'শ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হ/ত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শো'ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page