
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা বাজার থেকে নূরানী বাজার যাওয়ার মাঝ পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন এবং আরেকজনের অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুরে পাঠানো হয়।
আহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মুহাম্মদ আতিকুল ইসলাম ও আতিকুলের চাচাতো ভাই অপরজন একই গ্রামের পলাশ। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page