
নিজস্ব প্রতিনিধি :
জেলায় ধর্ষণ মামলায় চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ ও খোকন খান। এর মধ্যে আসামি রোকন খান পলাতক রয়েছে। আসামি চারজনই বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর ওই তরুণী বাসা থেকে এক লাখ টাকা নিয়ে একটি অটো রিকশায় করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) যাচ্ছিল। এসময় অটো চালক তাকে অনত্র নিয়ে যায়। তিনি ডাক চিৎকার করলে আসামিরা তাকে মারধর করে। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খৃষ্টান পাড়ায় জঙ্গলে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরদিন সকালে তার পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
এঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে।
পরবর্তীতে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে চার্যশিট প্রদান করে। আদালত ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page