বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল হারুন আর রশিদের পথসভা।
নাসরিন আক্তার বিশেষ সংবাদ দাতাঃ
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম, মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সৎ, পরিশ্রমী ও চিন্তাশীল ব্যক্তি কর্নেল (অব.) হারুনার রশিদ খান দিনভর জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করেছেন।
শনিবার বিকালে পাথরঘাটা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, হাট ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকে সমস্যা সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্নেল (অব.) হারুনার রশিদ খান বলেন, রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার।
আমি চাই বরগুনা-০২ আসন হবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ। তিনি আরো বলেন, মানুষ আমাকে যে বাবে গ্রহন করছে। তাতে আমি আরো উৎসহ পাচ্ছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শ্রমজীবী ও তরুণ সমাজের অনেকে জানান, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব মানুষ। তিনি বরগুনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
রিক্সাশা চালক বলেন, আমরা সত্য চরিত্রবান ব্যাক্তি চাই। আমাদের কষ্ট যে বুঝবে, এমন নেতা প্রয়জন। কর্নেল ( অবঃ ) হারুন আর রশিদ আমাদের থেকে নিতে আসেনি, সে আমাদের দিতে এসেছে।
জনসংযোগের পুরো সময় জুড়ে কর্নেল হারুনার রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
নাসরিন আক্তার
বরগুনা
০১৬১০৪১৮৩৮৯
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page