পত্নীতলায় এনজিওর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় দুঃস্থ মাতা মহিলা সমিতির বাস্তবায়নে এবং হেরিটেজ একশনের অর্থায়নে তিন বছর মেয়াদি “বাংলাদেশি প্রতিবন্ধীদের জন্য স্যানিটেশন ও হাইজিন প্রচার প্রকল্প”–এর জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে পত্নীতলার কাটাবাড়ি মোড় হাইওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মোট ২১০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ও সভাপতি নেসারুল হক, নীল আকাশ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির, বিডিএমএম-এর নির্বাহী পরিচালক মোঃ আলমগীর ইসলাম এবং বজলার রহমান বাপ্পি।
এ সময় সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী সদস্যরাও উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page