মোঃ আবুল কালাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এড. এম এ মান্নানের নেতৃত্বে ঘরে ঘরে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত জনগনের মুক্তির সনদ ৩১ দফা পৌঁছে দিতে কাজ করছেন উপজেলা মহিলা দল ও তাদের অঙ্গ-সংগঠনের নারী নেতাকর্মীরা। এড. এম এ মান্নান নির্দেশনা পাওয়ার থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সেমিনারে ৩১ দফা দাবির গুরুত্ব তোলে ধরার পাশাপাশি একই সঙ্গে উপজেলার প্রতিটি ওয়ার্ডে নারী নেতাকর্মীদের ঘরে ঘরে লিফলেট পৌঁছানোতে নেতৃত্ব দিচেছন। এড. এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগর আসন থেকে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষ প্রতিকের একজন মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় এমপি পদ প্রার্থী।
এড. এম এ মান্নান বলেন, শুধু ফটোসেশনের জন্য যাতে লিফলেট বিতরণ না হয়, মানুষকে ঝুঝান। মানুষ যাতে করে জনগনের মুক্তির সনদ ৩১ দফা দাবির গুরুত্ব বুঝতে পারে। কেউ যাতে শুধু ফটোসেশান না করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page