মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার্স
খুলনা জেলার ফুলতলা উপজেলায় আছিয়া বেগম নামের এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে এক দুর্বৃত্ত । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারীপাড়া মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই নারী একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।
আটককৃত যুবক হলেন নড়াইল সদর থানা এলাকার বাসিন্দা রেজা কাজীর ছেলে মোঃ হোসেন কাজী। তাকে উক্ত বাড়ির ছাদের উপর একটি পানির ট্যাংকির মধ্য থেকে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ, হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page