মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সম্প্রতি গাইবান্ধার তুলসীঘাটে "ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা" নামে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। যা গাইবান্ধার ব্যবসায়িকদের জন্য দুঃখের বার্তা বটে। গত মাত্র কয়েকদিন আগেই গাইবান্ধায় একটি বানিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। পর পর এমন আয়োজন গাইবান্ধার ব্যবসায়িকদের বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। প্রকৃত পক্ষে এই মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনের পরিবর্তে বিভিন্ন ধরনের লটারি, জুয়া ও বিনোদনের নামে অনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। যা সমাজের নৈতিক অবক্ষয় ঘটানোর পাশাপাশি শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের বিভ্রান্ত করবে।
এছাড়া উক্ত মেলা প্রাঙ্গণের আশেপাশে বেশ কয়েকটি বিদ্যালয়, কলেজ, মসজিদ ও মাদরাসা অবস্থিত। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। মেলা থেকে প্রচুর শব্দে, ডিজে, মাইক ও বিনোদনের অযথা কোলাহল শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্রাক ব্যাঘাত সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করবে।
তদুপরি, মেলার নামে অনৈতিক ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে জনমনে অসন্তোষ ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যা জেলার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করে জনস্বার্থে উক্ত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে পরিচালিত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে
স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-
জনাব মোঃ আনোয়ার হোসেন মনজু
সভাপতি
আইবিডব্লিউএফ
গাইবান্ধা সদর উপজেলা শাখা।
জনাব মোঃ শাহাদাত হোসেন
সেক্রেটারী
আইবিডব্লিউএফ
গাইবান্ধা সদর উপজেলা শাখা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page