সোমবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে সখিপুর থানার ওসি আবুল কালাম ভূইয়াকে এই সম্মাননা প্রদান করা হয়।
ওসি আবুল কালাম ভূইয়া বলেন, “থানায় কর্মরত সকলের সার্বিক সহযোগিতায় এ শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় সখীপুর উপজেলার আইনশৃঙ্খলা আরও সুন্দরভাবে বজায় রাখতে চাই।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page