জলঢাকায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
মর্তুজা ইসলাম
জলঢাকা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি উপজেলায় চলমান সকল উন্নয়ন কর্মকান্ড মান বজায় রেখে করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে পরিদর্শন জোড়দার করার আহবান জানান। এছাড়াও সেপ্টেম্বর/২৫ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে বিশেষ অবদান রাখায় কাঁঠালী ইউনিয়ন পরিষদ কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। উপজেলা পরিষদের আয়োজনে সভায় সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page