মোগলহাট খারুয়া চর
এলাকা বাসীর উদ্যোগে হাডুডু ফাইনাল খেলা।
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
মোগলহাট খারুয়া চর এলাকাবাসীর উদ্যোগে হাডুডু ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে । উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি । প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশকে মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রিয়াচর্চার কোন বিকল্প নাই তাই আমরা মনে করি এই মোগলহাট খারুয়া চর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই হাডুডু খেলার যারা আয়োজক আমি তাদেরকে সাধুবাদ জানাই । আমাদের এই তরুণ সমাজ এদেরকে উৎসাহ দিতে হবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যাতে করে তারা ক্রিয়া চর্চার মধ্যে সব সময় নিজেকে নিয়োজিত করে রেখে । আমাদের লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলব এই তরুণ সমাজকে যেন তারা ক্রিয়া চর্চা কে উদ্বুদ্ধ করে তোলে । উক্ত হাডুডু ফাইনাল খেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহ মোগলহাট খারুয়া চর এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page