বিএনপি মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি —
রোববার, অক্টোবর ১৯, ২০২৫, বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জনাব জাহিদুল ইসলামের সাথে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন।
এরপরও সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।
এই বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট —
- রাজনৈতিক দলের সাথে সংবাদ জগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য, মতাদর্শগত বিভেদের উর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল
- বাংলাদেশের গনতান্ত্রিক অগ্রযাত্রা ও উত্তরণের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের অবদানের প্রতি বিএনপি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।
- ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষনিকভাবে দুঃখ প্রকাশের সাথে সাথে তদন্ত ও শাস্তির ব্যপারে কোন প্রকার বিলম্ব বা শিথিলতা প্রদর্শন না করার নিশ্চয়তা প্রদান করেছেন।
- অপ্রীতিকর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারন করে আগামীকালের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে।
- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে।
- বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে।
পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোন প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
—
ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল
আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেল
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page