রায়হান শেখ, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বোয়ালিয়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির। তিনি বলেন, “কোনো রাষ্ট্রের উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
আটজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব নান্নু মোল্লার সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটজুড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকেও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কর্মীরা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page