
১৮ অক্টোবর, ২০২৫
উত্তরা প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা, এতে নেতৃত্ব প্রদান করেন ঢাকা ১৮ আসনের কর্ণধার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘চেঞ্জ ইউর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনও প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনও প্রার্থী বা ব্যক্তির ছবি।
শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব্যাপী মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page