রায়হান,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশিংয়ের অভিযোগে টিটুল মধু (২০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত টিটুল মধু উপজেলার জয়ডেহি গ্রামের হরিপদ মধুর ছেলে। একই অভিযানে পরিমাপে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “মোল্লাহাটের চিংড়ি দেশের একটি পরিচিত ব্র্যান্ড, যার আন্তর্জাতিক বাজারেও সুনাম রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে এই সুনাম নষ্ট করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুল মধুকে হাতেনাতে আটক করা হয়। তাকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা জানান, “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” এর আওতায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page