সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫
ঝিনাইদহে স্ত্রী তাসলিমা খাতুন (৪০) হত্যার ঘটনায় স্বামী লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার ৩ দিন পর মঙ্গলবার রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে কিশোর রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর–১১।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ পৌরসভাধীন গোপীনাথপুর ছাগল ফার্মের পাশে অবস্থিত লাল মিয়ার আসবাবপত্র তৈরির দোকানের তালা ভেঙে বস্তাবন্দি অবস্থায় স্ত্রী তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল থেকেই তাসলিমা নিখোঁজ ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করে, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর কাঠের দোকানের ভেতর চৌকির নিচে বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page