মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
গতকাল জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের উপর পুলিশের রাবার বুলেট টিয়ারসেল ও গুলির প্রতিবাদে লালমনিরহাট শিক্ষক-কর্মচারীদের বাড়িও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ।
লালমনিরহাট এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) লালমনিরহাট জেলা শাখা।সভায় বক্তরা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাই শিক্ষকদের উপর যতই টিয়ারশেল রাবার বুলেট ও গলিসোরা হোক না কেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কোনভাবেই বাড়ি ফিরে যাব না এবং রাজপথ ছেড়ে যাবো না । আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ।একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তরা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page