
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অক্টোবর শনিবার বেলা ১২ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়ানো হয় ।
পৌর বিএনপির আহব্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল। পরে বিকেল পনে ৩ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে পৌর শহরের ৯ টি ওয়ার্ডের ৪৬৯ জন জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে তাদের মনোনীত প্রার্থী কে নির্বাচিত করবেন। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। ভোট গ্রহন চলবে বিকেল ৫ টা পর্যন্ত। কাউন্সিলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page