
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলা কারগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতী আসামীর মৃত্যু হয়েছে। (১০) অক্টোবর শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত ওই হাজতী আসামীর নাম: মো: বাচ্চু মিয়া (৪৪) তিনি সদর উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বাচ্চু মিয়া গত (৩) মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন। পরে শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম জানান নিহত বাচ্চু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page