
মোঃ হোসেন আলী সোহেল-ক্রাইম রিপোর্টার :
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্যের প্রভাব খাটিয়ে মামুন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ব্যবহার করে বালু ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনাসহ এলাকায় বিভিন্ন অভিযোগ ওঠে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আব্দুল্লাহ আল মামুনক নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page