
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
নবীনগর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত হলো জাতীয় যুব সংহতির নবীনগর উপজেলা শাখার কর্মী সভা। এ সময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার মোঃ জিয়া আলম কে সবার সম্মতিক্রমে মোঃ মোকাব্বের হোসেন স্বাক্ষরিত প্যাডে
জাতীয় যুব সংহতির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার ঘোষণা দেন ।
জিয়া আলম যুব সংহতির সিনিয়র সহ সভাপতি হিসেবে খুবই নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন। আগের সভাপতি নজরুল ইসলাম কে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মোকাব্বের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি, নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন এবং সহ-সভাপতি মো: কামাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান অপু এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জাতীয় যুব সংহতি, নবীনগর উপজেলা শাখার নবাগত সভাপতি মো: জিয়া আলমের সভাপতিত্বে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি হাজী মো: সুমন।
কর্মী সভায় বক্তারা সংগঠন কে শক্তিশালীকরণ এবং আগামী দিনে জাতীয় পার্টির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় যুব সংহতির নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পার্টির নেতা বাছির মহুরি, নবীনগর পৌর যুব সংহতির সভাপতি উমর ফারুক এবং নবীনগর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আমিনুল উল্লা মাছুম। বিভিন্ন ইউনিয়নের যুব নেতারাও সভায় বক্তব্য রাখেন, তারা সংগঠনের উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের বিষয় আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা জানান।
সভা শেষে সকল নেতাকর্মীদের মধ্যে একটি সহযোগিতা ও ঐক্যে গড়ে তুলতে সবাইকে আহবান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page