কাজী আবদুল আলী-মোল্লাহাট :
গত ৯/৯/২৫ ইং তারিখের বিক্ষোভ কর্মসুচির পরের দিন ১০/০৯/২০২৫ এবং ১১/০৯/২০২৫ ইং তারিখ পর পর বাংলাদেশ সর্ব দলীয় নেত্রীবৃন্দের ঘোষণা অনুযায়ী সকাল সন্ধ্যা হরতালের ডাক মোতাবেক অদ্য ১০/০৯/২০২৫ ইং তারিখে কোদালিয়া বাজারে রাত ৮টায় মাদ্রাসা মার্কেটের নিকটে মেইন রোডে সর্বদলীয় স্থানীয় নেত্রীবৃন্দ এবং কিছু সাধারন জনগন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ এর অংশ হিসাবে তাহারা বিভিন্ন স্লোগান যেমন অবৈধ সিন্ধান্ত মানিনা মানবনা, দাবী মোদের একটাই, বাগেরহাটে ৪টি আসন চাই, এছাড়া চলমান হরতাল এবং আন্দলন পরবর্তিতে সর্বদলীয় নেতৃবৃন্দ অসহযোগ আন্দলনের ডাক দেয়ার কথাও বলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page