
নূর আলম সিদ্দিকী-নীলফামারী :
নীলফামারী সদর উপজেলা পরিষদের বিনাভোটের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, শাহিদ মাহমুদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে। তার নামে দুটি হত্যা মামলা সহ পাঁচটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শাহিদ মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে পিপি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি আজিম হোসেন বলেন, "জি.আর ২৬৭/২৪ নম্বর মামলায় ফ্যাসিস্ট সরকারের বিনাভোটের চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। আদালতের হাজিরের পর আসামি পক্ষ জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page