
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইর হাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অবসর জনিত প্রধান শিক্ষক এস, এম খেলাল ই রাব্বানীর আবেগঘন ও জমকালো বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) বাংলাদেশের সাধারণ সম্পাদক আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুলা আল মামুন,একাডেমি সুপার ভাইজার কাজল কুমার, ধামইরহাট এম,এম সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ আব্দুল গনি, স্কুলে প্রতিষ্ঠাতা মহিরুদ্দিন মন্ডলের পুত্র মো আব্দুল কুদ্দুস সহ বর্তমান ও সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক বৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অতীতের স্মৃতিচারণ সহ স্যারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্যারের নিকট দোয়া প্রার্থনা করেন। সফল প্রধান শিক্ষকের এই বিদায়ের ক্ষণে ছাত্রদের হৃদয়বিদারক কান্না আর আহাজারিতে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়।পরিশেষে প্রধান শিক্ষককে হাতীর পিঠে শোয়ার করে ছাত্র ছাত্রীগণ পায়েহেটে প্রধান শিক্ষককে বাসায় পৌঁছে দেয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page