
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হস্তান্তরকৃত ব্যক্তির নাম-নিমাই মন্ডল (৪৩)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরী পাড়ার টেক এলাকার জগদীশ মন্ডলের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ দুপুর ২টার দিকে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন শিলবাড়িয়া ক্যাম্প নিমাইকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে আটক করে। এরপর বিএসএফ উক্ত বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে । বিজিবি যাচাই-বাছাই শেষে বিকেল ৫টার দিকে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে নিমাইকে বিএসএফ-এর নিকট থেকে গ্রহণ করে।
তিনি আরও জানান, উল্লিখিত ব্যক্তিকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page