
রায়হান শেখ :
সব মহলের আপত্তি ও দাবিকে উপেক্ষা করে বাগেরহাট জেলায় একটি সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে।
ইসির এ সিদ্ধান্তে বাগেরহাটের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলছেন, জনসংখ্যা, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বাগেরহাটে আসন কমানো কোনোভাবেই যৌক্তিক হয়নি।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, এ সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামতের প্রতিফলন নয়। তারা এ বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী এখন বাগেরহাট জেলায় পূর্বের তুলনায় একটি আসন কম থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page