
আবদুল্লাহ আল মামুন-সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওয়াবদাহ সড়কের পাশ থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিজন কুমার পাইথালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page