
মধ্যনগর প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৩নং চামরদানি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি অনুমোদিত হয়েছে। গত (১লা সেপ্টেম্বর) সোমবার চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের যৌথ সাক্ষরে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফুয়াদ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিল্লাল মিয়াএবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মোঃ খায়রুল মিয়া। এছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পেয়েছে মোঃ রহিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্র মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, শ্রম সম্পাদক, দপ্তর সম্পাদক, যুব সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ত্রাণ সম্পাদক, কৃষি সম্পাদক ও সম্মানিত সদস্য সহ মোট ৫১জন স্থান পেয়েছেন।
এলাকাবাসী নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও মঙ্গল কামনা জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ ফোয়াদ মিয়া বলেন, “আমি দুইবার ওয়ার্ডবাসীর ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি বর্তমানে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি কমিটির সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page