
জন জাগরণ ডেস্ক :
৩০ আগস্ট, শনিবার ২০২৫ ইং বাংলাদেশের স্বনামধন্য দৈনিক তৃতীয় মাত্রা-পত্রিকার প্রকাশক ও সম্পাদক রবিন সিদ্দিকীর জন্মদিন। আজ তাঁর জন্মদিনে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নীলফামারীতে জন্ম নেওয়া রবিন সিদ্দিকী শৈশব কাটিয়েছেন গ্রামে। পরবর্তীতে রাজধানী ঢাকায় এসে পড়াশোনা শেষ করে তিনি যুক্ত হন সাংবাদিকতার সঙ্গে। চার দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে সততা, প্রজ্ঞা ও সাহসিকতার কারণে তিনি দেশের সাংবাদিক অঙ্গনে অনন্য এক নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সাংবাদিকতার জীবনে রবীন সিদ্দিকী কখনোই তাঁর সততার মানদণ্ড থেকে বিচ্যুত হননি। লাল কালির দাগহীন এই সোনালি অধ্যায় তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গন সবখানেই তাঁর কলমের ধার, প্রজ্ঞার স্বচ্ছতা এবং বিশ্লেষণের গভীরতা আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়।
তিনি শুধু সম্পাদক নন, তৃতীয় মাত্রার প্রত্যেক প্রতিবেদকের খোঁজখবর রাখা, তাঁদের পেশাগত উন্নতি ও ব্যক্তিগত কল্যাণে সদা আন্তরিক থাকা এ যেন তাঁর নিত্যদিনের দায়িত্ব হয়ে উঠেছিল। সংবাদকর্মীদের প্রতি এমন মমত্ববোধ তাঁকে একাধারে অভিভাবক ও প্রেরণার উৎসে পরিণত করেছে।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতায় তাঁর বিশেষ অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছে। সংবাদপত্র হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া-সবখানেই তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বিচক্ষণতা আর নিরলস পরিশ্রম তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
আপনার এই আগমন দেশ ও দশের কল্যাণে আরও ফলপ্রসূ হোক।
শুভ জন্মদিন, জনাব রবিন সিদ্দিকী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page