
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলা সদরের বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা(ঘোষেরভিটা) গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ জমিলা আক্তার(৩৯) কে হত্যার চেষ্টা সহ এলোপাথাড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মোঃ জাহিদ হাসানের(৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী গৃহবধূ জমিলা আক্তার।
অভিযোগের বিবরনী থেকে জানা যায়, মৃত আব্দুল গফুরের ছেলের সাথে একই ইউনিয়নের উত্তর রামনাথের ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোছাঃ জমিলা আক্তারের আনুমানিক ২৫ বছর পুর্বে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২২ বছর ও ১৮ বছর বয়সী একটি ছেলে ও কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদ নেশা ও জুয়া তে আসক্ত।
বিভিন্ন সময় জাহিদ তার স্ত্রী যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এমন অবস্থায় প্রথম স্ত্রী জমিলার অনুমতি না নিয়ে মুন্নি বেগম নামে(২৮)এক যুবতীকে বিয়ে করে এবং ভরন পোষন ঠিকমত দেন না। এরই জের ধরে গত ১ লা আগষ্ট রাত ১০ টার দিকে জুয়া ও নেশার টাকার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করে চাপ দেয়।
এতে গৃহবধূ জমিলা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তাদের স্বামী ও স্ত্রীর মাঝে এক প্রকার কথা কাটা কাটি হয়। একপর্যায়ে ওই ভুক্তভোগীর স্বামী জাহিদ হাসান তার ২য় স্ত্রী মুন্নি বেগম, দেবর জাকির হোসেন, ও তাদের সহযোগী সাহারুল ইসলাম গৃহবধূ জমিলা কে এলোপাথারি মারপিট করে মেঝেতে ফেলে ওরনা গলায় পেচিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সেই সময় জমিলার মেয়ে জেমি আক্তার বাচাতে এলে তাকেও মারধর করা হয়। পরের দিন ভুক্তভোগী জমিলার পরিবারের লোকজন খবর পেলে কয়েকজন মানবাধিকার কর্মীকে নিয়ে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে এবং বাসায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। গৃহবধু জমিলার অবস্থার অবনতি হলে পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।
ঘটনাটির পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page