মো: সিলন খান :
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর বিল থেকে বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত বাবু মেহেরপুর হোটেল বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতীয় ফেনসিডিল বা হিরোইন সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page