প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
মননদাস

মননদাস
খান সাঈদ মুসা পাঠান
===================================
জমিদারি হারানোর বেদনায় বিক্ষুব্ধ দাদাবাবু-দিদিমণি হে,
জমিদারি লুপ্তকারী পাকিস্তান ভেঙেছি মোরা,
পরেছি চেতনার সাংস্কৃতিক দাসত্বের শৃঙ্খল,
এসে লও সম্বর্ধনা, দিয়ে যাও পুঞ্জীভূত ঘৃণা ------
দূর্বল মানচিত্রের স্বাধীনতার কথিত চেতনার সম্বল।
আমরা রক্ষি তোমাদের স্মৃতিচিহ্ন দাসত্বের আবেগে-----
ঘৃণা-তাচ্ছিল্য-শত্রুতা বরণ,
সুশীল-প্রগতিশীল হইয়া পূজি
ফ্যাসিবাদের চরণ।
বর্গা দেয়া মস্তিষ্কে কি হয়
আত্মমর্যাদার চাষ?
তোমাদের হাতে রচুক বানোয়াট
আমাদের ইতিহাস।
আমরা এক যেন না হতে পারি
সত্যে যেন লজ্জা করি, মিথ্যে নিয়ে বাঁচি;
তোমাদের হাতে আমাদের সিদ্ধান্ত
ঐক্য-ভ্রাতৃত্ব মুছে হই শূদ্রব্রজি।
আমাদের আছে অরক্ষিত স্বাধীনতায়
জলিল-ডালিমের পরিণতি,
ভাসানীর দীর্ঘশ্বাস, আর শহীদ জিয়ার
পরিণতির অবগতি।
জমিদারি আর স্বজন হারানোর বেদনা
মিলেমিশে একাকার;
দ্বিধা-বিভক্ত, বিব্রত জাতির
ভবিষ্যৎ হোক অন্ধকার!
মুক্তির চেতনার পথে গড়েছো
সব নদ-নদীতে ধ্বংসের বাঁধ,
বোকার মতো বললে কিছু
হবো আবরার ফাহাদ।
যদি অপরাধ করি সেনা-দূর্গ গড়ে
আপত্তি না মেনে,
বিডিআর বিদ্রোহের নামে হারাব বীর
আন্তঃযুদ্ধ বিনে।
তৌহিদী জনতা, আলেম-ওলামা
ওরা তো সব হায়দ্রাবাদের রাজাকার;
কারো মাশুল ফাঁসির মঞ্চে,
বাকিরা শাপলা চত্বরে ম্যাসাকার।
সীমান্ত-সমুদ্র-আকাশ রক্ষা
আমাদের কি আর সাজে!
যুদ্ধাস্ত্র-বিমান-সাবমেরিন-ড্রোনের নিকুচি করি;
নিয়ন্ত্রণ আর করিডোর লও ভাঁজে ভাঁজে!
আমাদের অন্তর্দমনে আছে কথিত সংস্কৃতি
কতোই নামের সংগঠন, গীত, শাসনতন্ত্রিক যুদ্ধ;
সাতচল্লিশের ধারাবাহিকতায় আজও
নিরস্ত্র হাতে হই আবু সাঈদ, ইয়ামিন ও মুগ্ধ।
না, শহীদ-বীরেরা নয়, জুলাইয়ের নয়, আগস্টের বিপ্লবীরা নয়,
আমরাই পরেছি চেতনার ফাঁস,
কর্তব্যে অক্ষম, শঙ্কায় ভীতু
এ কালের মননে দাস।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬