
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
রপ্তানি যোগ্য মৎস্য প্রক্রিয়াজাতকরণ বহুমুখী শ্রমিক ট্রেড ইউনিয়নের আলোচনা সভা সোমবার (৪ আগস্ট) বিকালে পূর্ব রূপসা রেল বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান।
রপ্তানি যোগ্য মৎস্য প্রক্রিয়াজাতকরণ বহুমুখী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ফরহাদ হাওলাদারের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আজিজুর রহমান, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক রয়েল আজম , মোঃ রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ন -আহবায়ক ইউনুস গাজী, জেলা মহিলা দলের যুগ্ম -সাধারণ সম্পাদক মনিরা বেগম,নৈহাটি ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম।
রপ্তানিযোগ্য মৎস্য প্রক্রিয়াজাতকরণ বহুমুখী শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
মোঃ কবির শেখ, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম , উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক শিল্পী বেগম, জেলা তাঁতি দলের সদস্য সালমান শেখ, ছাত্রদল নেতা জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী শেখ, যুবদল নেতা মাসুদ মির, রুমি মোল্লা, সদস্য লিটন হাওলাদার, মিন্টু সসরদার, মোঃ জাকির শেখ প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page