
সাইমন :
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, সকাল ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ধাপে ধাপে আরও ১০টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page