
মো: আসাদুজ্জামান দারু-মোংলা :
বাগেরহাট জেলার (রামপাল মোংলা-৩) আসনকে ইসির খসড়া অনুমোদনে বিভক্ত করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে মোংলা উপজেলা বিএনপি।
শুক্রবার (সকাল ১০টায়) মোংলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মোংলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক, আবু হোসেন (পনি) সাংগঠনিক সম্পাদক- শেখ শাকির হোসেন- ও ফারুক মৃধা, বিএনপি নেতা শেখ রুস্তম আলী।
যুবদলের সদস্য সচিব, সফরুল হায়দার (সুজন) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ শেখ, সুন্দরবন ইউনিয়নের সভাপতি, খানজাহান সরদার, চিলা ইউনিয়নের সভাপতি, মোঃ ফারুক হাওলাদার, সোনাইলতলা ইউনিয়নের সভাপতি, মারুফ হাওলাদার, চাঁদপাই ইউনিয়নের সভাপতি, শেখ শাহ আলম, মিঠাখালী ইউনিয়নের সভাপতি শেখ রকিবুল ইসলাম, বুড়িরডাঙ্গা ইউনিয়ন সভাপতি, হাবীব'সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার সাথে সরকারের সকল যোগাযোগ বন্ধ করে দিবো। আন্দোলনের মাধ্যমে আমরা বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো। এটা আমাদের বাঁচা মরার লড়াই। প্রয়োজনে আমরা জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page