
মোঃ আসমাউল হোসেন-কয়রা, খুলনা :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স ভিত্তিক গ্রান্ট প্রদানের অংশ হিসেবে কয়রায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) কয়রা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডঃ মোঃ কামরুজ্জামান বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান, জেলার শিক্ষা অফিসার খুলনা; এস এম আমিনুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, কয়রা; শরিফুল আলম, সভাপতি, কয়রা উপজেলা প্রেসক্লাব; খুলনা জেলার বি, এন, পির সদস্য এম, এ, হাসান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চালনায় ছিলেন মোঃ আ: রউফ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই গ্রান্ট একটি উৎসাহজনক উদ্যোগ। তারা আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্ভব। এছাড়াও শিক্ষাব্যবস্থায় এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page