
মো: আসাদুজ্জামান দারু-মোংলা :
জলবায়ু পরিবতনের ঝুঁকিপ্রবণ উপকুলীয় এলাকার দরিদ্র নারী ও মেয়েদের প্রাধান্য দিয়ে নিরাপদ স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনা ও পয়:নিষ্কাশন বিষয়ে সচেনতার জন্য সোনালী ব্যাংক এর আথিক অনুদানে, 'মানুষের জন্য ফাইন্ডেশন' এর সহযোগিতায় 'বাদাবন সংঘ' এর সার্বিক ব্যবস্থাপনায় মোংলায় বাদাবন সংঘের নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত শৌচাগার হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা অফিসাস ক্লাবে- মোংলায় , WASH & SRHR প্রকল্পের আওতায় “ নারী বান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট হস্তান্তর প্রোগ্রাম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার, জনাব শারমিন আক্তার সুমি, সভাপতিত্ব করেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: নূর-আলম শেখ, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প কমকর্তা (ক্যাম্পাইন এন্ড কমিউনিকেশন) অফিসার তাজওয়ার মাহমুদ, আরো উপস্থিত ছিলেন বাদাবন ক্রিয়া প্রকল্পের সকল কর্মীবৃন্দ ও মিঠাখালী ও চিলা ইউনিয়নের উপকারভোগী। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাদাবন সংঘের ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পপি আক্তার।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মিঠাখালী এবং চিলা ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে নারী বান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট হস্তান্তর করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page