
সৌরভ :
রুপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে, এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ট্রলার মাঝিরা একত্রিত হয়ে রায়হান নামের এক যুবককে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসায় আসার পথে নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে।
পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা ঘাটে ভিড়লে আরো একটি শিশু নদীতে পড়ে যাওয়ার সময় ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে।
উপস্থিত লোকজন তাকে ধরে স্থান একটি ক্লিনিকে ভর্তি করেছে। আ/হ/ত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page