
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।সোমবার (২১ জুলাই) সকালে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার এসআই তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পিকনিক স্পটের সামনে অজ্ঞাত ওই নারীর মরদেহটি দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স (৩০) বলে জানিয়েছে পুলিশ। পরনে সেলোয়ার কামিজ রয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই তাইফুর রহমান বলেন, 'ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহটি গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page