
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরার বিমান দুর্ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।
তথ্য যাচাইকারী এই সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ‘যেভাবে দুর্ঘটনাটি ঘটল’ শিরোনামে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হচ্ছে।
প্রচারিত ভিডিওটিতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে।
তবে রিউমার স্ক্যানারের তদন্তে স্পষ্ট হয়েছে, এটি সম্পূর্ণ এআই-নির্মিত ভিডিও। বাস্তব কোনো ফুটেজ নয়।
সংস্থাটি জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে সোমবারের দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page