
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
জলঢাকা, ২০ জুলাই – উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় ডিলার নিয়োগ লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠাণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুযাক্কিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আরজু মুহাম্মদ সাজ্জাদ, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা
মোঃ কামরুজ্জামান, সমাজসেবা অফিসার, জলঢাকা উপজেলা
মোছা: বিলকিস বেগম, উপজেলা খাদ্য পরিদর্শক
মোছা: ফরিদা ইয়াসমিন, ওসি (এল.এস.ডি), জলঢাকা উপজেলা
নাহিদা শারমিন, কৃষি সম্প্রসারণ অফিসার
মনোয়ারুল, এ.টি.ই.ও.
লটারি প্রক্রিয়ায় নির্বাচিত ডিলাররা হলেনঃ
ক্রমিক বিক্রয় কেন্দ্র ডিলারের নাম
১ কলেজ মোড় মোঃ ইউনুছ আলী
২ উপজেলা পরিষদ এলাকা মোঃ মফিজুল ইসলাম
৩ বটতলী আবু হানিফ
৪ কদম তলী আনোয়ার হোসেন
৫ পেট্রোল পাম্প এলাকা মোঃ আ: মান্নান
৬ কেতুর বাজার শাহ মোঃ আসাদুজ্জামান চৌধুরী
স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় কর্মকর্তারা জানান, ওএমএস কার্যক্রমের মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণে সঠিক ডিলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সাধারণ জনগণের মাঝে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা লটারি পদ্ধতির স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রম চালুর আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page