
মোঃ আসমাউল হোসেন-কয়রা, খুলনা :
খুলনার পাইকগাছা উপজেলার নাগরিকদের উদ্যোগে ১৮ মাইল থেকে পাইকগাছা হতে কয়রা পর্যন্ত প্রধান সড়কের দ্রুত সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক ফোরাম, পাইকগাছা কয়রা (পিকে এন এফ) এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
খানা খন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল দুরূহ হয়ে পড়েছে। যার ফলে প্রতিদিন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তারা আরও জানান, শিক্ষার্থী রোগে কৃষক ও কর্মজীবী মানুষের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কারের কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page