
সৈয়দ রুবেল-নড়াইল :
২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে বিনামূল্যে নারিকেল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নড়াইল সদর উপজেলার মৎস্য খামার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি নারিকেল চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট ২ হাজার ৪০০টি নারিকেল চারা রোপণ করা হবে। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ২০০টি এবং কৃষকদের মাঝে আরও ১ হাজার ২০০টি চারা বিতরণ করা হবে। প্রতিজন কৃষক পাবেন ৫টি করে নারিকেল চারা।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page