তিনি ওই টক শোর উপস্থাপকের প্রশ্ন ধরে বলেন, ‘আলটিমেটলি বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে। এর কারণ হলো—গণতন্ত্র-প্রগতির যে চিরাচরিত পথ ছিল, সেই পথ থেকে এখন যেটা হয়ে গেছে, সেটা হলো একে অপরকে ঠকানোর প্রবণতা।
অনলাইন ডেস্ক :
তিনি ওই টক শোর উপস্থাপকের প্রশ্ন ধরে বলেন, ‘আলটিমেটলি বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে। এর কারণ হলো—গণতন্ত্র-প্রগতির যে চিরাচরিত পথ ছিল, সেই পথ থেকে এখন যেটা হয়ে গেছে, সেটা হলো একে অপরকে ঠকানোর প্রবণতা।
তিনি আরো বলেন, ‘এখন আপনি একজনকে খুব মারতে চান, খুব দ্রুত মারতে চান। তো অন্য সময় যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি নিঃস্বরূপভাবে মারবেন না।
গোলাম মাওলা রনি বলেন, ‘গুজব কিন্তু মিথ্যার চেয়েও ভয়ংকর। এর চেয়ে ভয়ংকর কিছু আর নেই। মানে ভয় দেখানো। গুজব দেখেই আপনি সর্বনাশ ঘটাতে পারেন এবং যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন একে অপরের প্রতি সম্মান জানানো হয়। এখন আমাদের যে সামাজিক মাধ্যম, সে সামাজিক মাধ্যম কিন্তু সমাজের একটা দর্পণ। এখন YouTube বলেন বা Facebook বলেন মানুষের রুচি-আভিজাত্য সব কিছু ওখানে ফুটে ওঠে।
এই রাজনীতি নিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সেখানে যে অশ্লীলতা, অশ্রাব্যতা, অভব্যতা অপসংস্কৃতি, হিংসা এবং ক্রোধ যা কিছু ছড়িয়ে পড়ছে, এতে আপনি যেটা বললেন যে—দেশ শুধু পথ হারাচ্ছে না খাদের কিনারে। এমন অতল গহ্বরে চলে যাচ্ছে, আলকাতার গর্তের মধ্যে যদি একটা মানুষ পড়ে তখন তাকে উঠানোর পরে আর মানুষ চেনা যায় না। সে বেঁচে আছে কি না, আলকাতরা যদি তার নাকের ভেতরে, মুখের ভেতরে ঢুকে যায় তখন আপনি তাকে চিনতে পারবেন না।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page