
মোঃ আসমাউল হোসেন-কয়রা, খুলনা :
কয়রায় ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি স্টেট করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
রবিবার (১৩ ই জুলাই) বেলা ১১ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এ সময় লটারিতে অংশগ্রহণকারী ডিলাররা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ডিলার নিয়োগ পেয়েছিল তারাও আবার আবেদন করেছে। আমরা এটা মেনে নিব না আর এজন্য উপস্থিত আবেদনকারী ডিলাররা একমত পোষণ করায় উন্মুক্ত লটারি স্থগিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডলি বিশ্বাস, কৃষি অফিসার সঞ্জয় কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন আর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দেবপ্রসাদ দাস, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, কয়রা বাজারের ব্যবসায়ী মোঃ ইসানুর রহমান ও আমাদি বাজারের ব্যবসায়ী মোঃ আশরাফুর রহমান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page