
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ছাত্রজনতা মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন আরাফ, মো. নুর আলম, মো. আবু হাসান, মো. আব্দুর রহমান, মো. সোহেল রানা, মো. জাহিদ হাসান, মো. রবিউল ইসলাম, রিজু আহমেদ, মো. কাউছার হোসেন, মেহেদী হাসান, আবু ছালেহ মুছা, সোহেল রানা, আব্দুলল্লাহ্ আবিদ, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান, জোবায়ের সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারা দেশের বিভিন্ন যায়গায় খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে ও ধামইরহাটে চাঁদাবাজ, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে অতিদ্রুত শাস্তির দাবি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page