
শেখ জায়েদ-মাদারীপুর :
রাজধানী ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরেবিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ,শিবচর শাখার উদ্যোগে বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বর এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের এর সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, স্থানীয় সাব রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম মুফতি বজলুর রহমান আরেফী, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, কৃষিবিদ শাহীন শিকদারসহ অন্যান্নরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page